দাবী মানার পর আন্দোলনের যৌক্তিকতা কি ?

আবরার হত্যার প্রতিবাদে ১০ দফা দাবির সবকটিই মেনে নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি। কিন্তু এরপরও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ প্রশ্ন তোলেন।
শেখ হাসিনা বলেন, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ১০ দফা দাবির সবগুলোই তো মেনে নিয়েছেন ভিসি। তারপরও নাকি তারা আন্দোলন করবে। কেন করবে জানি না। এরপর আন্দোলন করার কি যৌক্তিকতা থাকতে পারে?
প্রধানমন্ত্রী আরও বলেন, বুয়েটে হত্যাকাণ্ডের খবর শোনার পর আমি কোনো আন্দোলনের অপেক্ষা করিনি। সঙ্গে সঙ্গেই পুলিশকে নির্দেশ দিয়েছি, অভিযুক্তদের গ্রেপ্তার কর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.