১৫ ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করবে না বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন বৃহস্পতিবার। অন্যান্যবার ১৫ আগস্টের প্রথম প্রহরে কেক কেটে দিনটি পালন করলেও এবার কেক না কাটার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

তবে শুক্রবার খালেদা জিয়ার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশের সব জেলা ও উপজেলায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া-মাহফিল হবে।

এদিকে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও খালেদা জিয়ার জš§দিন উপলক্ষে তার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার দোয়া-মাহফিলের আয়োজন করেছে।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.