এ বার জম্মু-কাশ্মীরের তরুণ রাজনীতিক তথা প্রাক্তন আইএএস অফিসার শাহ ফয়জলকে গৃহবন্দি করা হল। বুধবার দুপুরে ইস্তানবুল যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে তাঁকে আটক করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তার পর ফিরিয়ে নিয়ে যাওয়া হয় শ্রীনগরে। সেখানে জন নিরাপত্তা আইনে গৃহবন্দি করা হয় তাঁকে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ইস্তানবুলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল শাহ ফয়জলের। কিন্তু বিমানবন্দরে পৌঁছলে তাঁকে আটক করা হয়। জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে দেশের বাইরে যেতে পারবেন না তিনি। সেখান থেকে শ্রীনগরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়
দিন কয়েক আগে কাশ্মীরে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর অভিযোগ তুলেছিল বিবিসি। মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সে তাদের সাক্ষাৎকার দেন শাহ ফয়জল। তাতে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করা নিয়ে নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। দিনের আলোয় সংবিধানকে খুন করা হয়েছে বলেও মন্তব্য করেন। তার পরেই এমন পদক্ষেপ করা হল তাঁর বিরুদ্ধে।
শুদ্ধস্বর/এস এ কে

