কে হচ্ছেন কংগ্রেসের নতুন সভাপতি, গান্ধী পরিবারের বাইরের কেউ?

কংগ্রেসের নতুন সভাপতি নিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে। আগামীকাল শনিবার দলের সভাপতি বেছে নিচ্ছে কংগ্রেস। ধারণা করা হচ্ছে, এবার কংগ্রেসের নতুন সভাপতি হবেন গান্ধী পরিবারের বাইরের কেউ।

শুক্রবার ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বাড়িতে এ বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন আহমেদ প্যাটেল, কে সি বেণুগোপাল, এ কে অ্যান্টনিসহ দলের নেতারা। এদিকে শনিবার বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানেই সম্ভবত ঠিক করা হবে নতুন সভাপতির নাম। এর ফলে গত দুই দশকে ইতিহাসে এই প্রথমবার গান্ধী পরিবারের বাইরে কেউ দলের সভাপতি হতে পারেন বলে মনে করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে মুকুল ওয়াসনিক। দলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। শুধু তাই নয় পি ভি নরসিংহ রাও ও মনমোহন সরকারে তিনি মন্ত্রীও ছিলেন।

গত ১৩৪ বছরের কংগ্রেসের ইতিহাসে বেশিরভাগ ক্ষেত্রেই সভাপতি নির্বাচিত হয়েছেন গান্ধী পরিবারের কেউ। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ইতোমধ্যেই দলের সভাপতি হয়েছেন। বিরোধী শিবির থেকে বরাবরেই অভিযোগ ওঠে কংগ্রেস গান্ধী পরিবারের পৈত্রিক সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে। সে কথা মাথায় রেখেই এবার সম্ভবত গান্ধী পরিবারের বাইরের কাউকে সভাপতি হিসেবে বেছে নিতে চলেছে কংগ্রেস।

লোকসভা ভোটে দলের শোচনীয় পরাজয়েল পর দলের সভাপতির পদ ছেড়ে দেন রাহুল গান্ধী। বহুবার বোঝানোর চেষ্টা হলেও রাজি হননি তিনি। এবার তাই পরিকল্পনা রয়েছে গান্ধী পরিবারের বাইরের কাউকেই সভাপতি করা হবে।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.