২১টি  জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছেঃওবায়দুল কাদের

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর  বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের জানান, ২১টি  জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। জনসচেতনতার লক্ষ্যে আওয়ামী লীগ সারাদেশে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তিনদিন (৩১শে জুলাই, ২রা ও ৩রা আগস্ট) কর্মসূচি পালন করবে। তিনি বলেন, ওই তিনদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এতে নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন অব্যাহত থাকবে।

শুদ্ধস্বর/আইপি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.