গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে নাগরিক ঐক্য, এই মিছিলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা মোমিনুল ইসলাম, মোফাকখারুল ইসলাম নবাব, আতিকুর রহমান, আনিসুর রহমান খসরু সহ নাগরিক ঐক্যের নেতা কর্মী ছাড়াও যুব ঐক্য এবং ছাত্র ঐক্যের নেতাকর্মীরা অংশ নেন ।এর আগে এক মানব্বন্ধনে সংগঠনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না হরতালের প্রতি সমর্থন এবং হরতালের সময় রাজপথে অবস্থানের ঘোষণা দেন ।
নাগরিক ঐক্য ছাড়াও আজ সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোট আগামীকালের হরতালকে সফল করার আহ্বান জানিয়ে মশাল মিছিল করে ।
শুদ্ধস্বর/এইচ বি

