ভারতকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে ফাইনালে উঠলো নিউজিল্যান্ড। ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৩ ওভারে ২২১ রান করে ভারত। আর ১৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

বৃষ্টিতে মঙ্গলবার খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ছিল ৪৬.১ ওভারে ২১১ রান। এরপর ম্যাচ গড়ায় রির্জাভ ডেতে। আজ বুধবার আর মাত্র ১৮ রানই যোগ করতে পেরেছিলেন রস টেলররা।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান তোলে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। একে একে সাঝঘরে ফিরেন প্রথম সারির ব্যাটসম্যানরা। আর এতে গ্যালারীতে থাকা ভক্তরা হতাশ হয়ে পড়েন। ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল দেখে কেউ গালে হাত আবার কেউ মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলেন।

রোহিত (১), রাহুল (১), অধিনায়ক বিরাট কোহলি (১) এবং কার্তিক (৬), ঋষভ পন্ত (৩২), পান্ডিয়া (৩২) রান করে আউট হন। এরপর ধোনি এবং জাদেজার ব্যাটে স্বপ্ন দেখতে শুরু করে ভারত। ৭২ বলে ৫০ রান করে রান-আউট হন ধোনি। অন্যদিকে ৫৯ বলে ৭৭ রান করে আউট হন জাদেজা। এরপর আর তেমন কেউ দাঁড়াতে পারেনি। অবশেষে ৪৯.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় ভারত। ১৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কেন উইলিয়ামসন। নিশ্চিত হয় নিউজিল্যান্ডের ফাইনাল খেলা।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.