টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

হারলেই শেষ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন-এমন সমীকরণ নিয়েই আজ (মঙ্গলবার) ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩ টায় বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।

মাত্র ৪৮ ঘণ্টা আগেই এজবাস্টনের এই উইকেটেই অনুষ্ঠিত হয়েছিল ভারত-ইংল্যান্ড ম্যাচ। সে কারণে টসে জিতলে আগে ব্যাটিং বেছে নেবেন না বোলিং- তা নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।

তবে টস করতে নেমে হারতে হলো মাশরাফিকে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ, ভারতের বিপক্ষে আগে বোলিং করছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল্, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশাভ পান্ত, এমএস ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, ইউজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.