খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন না মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। খালেদার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, মীর মো. নাসির উদ্দিন, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

ঢাকা থেকে বিএনপির একজন মধ্য সারির নেতা শুদ্ধস্বর ডটকমকে টেলিফোনে জানান , জামিন না দেয়ার কারন হচ্ছে খালেদা জিয়া মুক্ত থাকলে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে যাবে । এই ভয়ে তার জামিন বার বার নাকচ করা হচ্ছে , তিনি বলেন আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে ।

শুদ্ধস্বর/এইচ বি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.