একজন আজীবন বিপ্লবী একরামুল হক

একজন আজীবন বিপ্লবী।ষাটের দশকে কিশোর জীবনের মাঝেই স্বপ্ন বুনেছেন,স্বপ্ন দেখিয়েছেন দেশের তরুণ প্রজন্মের জীবনের বাঁকে বাঁকে একটি যুদ্ধজয়ের। একটি নতুন দেশের।এমনই অনেক তরুণ- তরুণী,যুবক-যুবতীর স্বপ্নের ফসল আমাদের আজকের লাল-সবুজের বাংলাদেশ। যাঁর কথা বলছিলাম তিনি সত্তর সালে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক ও স্বাধীনতা পরবর্তী প্রচার সম্পাদক একরামুল হক।

উনসত্তরের গণআন্দোলনের রাজপথ প্রকম্পিত করা লড়াকু সৈনিক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রনাঙ্গনের অকুতোভয় যোদ্ধা , আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সতীর্থ বন্ধু একরামের আজ প্রয়ান দিবস। অকালেই চলে গেছেন আমাদের এই প্রিয় বন্ধুটি আমাদের ছেড়ে। ঢাকার রাজপথ প্রকম্পিত করা উত্তোলিত হাতের শ্লোগানরত কন্ঠস্বর যেন এখনো কানে এসে বাজে। “তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা”।

উনিশশো আটষট্টির নভেম্বর মাসের প্রথম দিকের কথা। ঢাকা কলেজ ছাত্রলীগের মুখপত্র “প্রতিধ্বনি” ছাপানোর জন্য প্রেসের সন্ধানে জগন্নাথ কলেজের পুরনো মোগলটুলি হোস্টেলে তাঁর রুমে দেখা। সেই থেকে জীবনের দীর্ঘ একটি সময় আমাদের বন্ধুত্ব অটুট ছিল। আজকে তাঁর প্রয়াণ দিবসে আমাদের এক রাশ ভালবাসা। কাউকে গভীরভাবে স্মরণ করা তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর সর্বোত্তম পথ।

রেজাউল হক চৌধুরী মুশতাক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.