৩৬-৩৪ = ২ ,ফলাফল বেড়ালের ওজন ৫ কেজি ও সত্তরতম আলীগের জন্মবার্ষিকী

স্বভাব বসত গল্প দিয়েই শরু করি। তবে বরাবরের মত কার কাছে শোনা গন্প তাই আগে বলি। সেদিন আমার বাসায় কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা দেখার সময়, অষ্ট্রিয়ার লিন্জ শহরের দীর্ঘদিনের প্রবাসী সামীর কাছে শুনেছিলাম। গল্পটি এমন,

ঘরগিন্নি মেহমানদের জন্য চার কেজি মাংস রান্না করে গোসলে গেছে। স্বোয়ামির হার্টের অসুখ, মাংস খাওয়া হারাম। সুযোগ পেয়ে আর লোভ রক্ষা করতে না পেরে স্বোয়ামি পুরো চার কেজি মাংসই সাবার করে ফেলেছে। গিন্নি ঘরে এসে দেখে মাংস নাই! প্রশ্ন করতেই স্বোয়ামির উত্তর বেড়ালে সব মাংস খেয়ে ফেলেছে। এবার গিন্নি বেড়ালকে ধরে এনে ওজন করে দেখে বেড়ালের ওজন মাত্র পাঁচ কেজি।

আজকে লেখার ইচ্ছা ছিলো আওয়ামী লীগের সত্তর তম জন্মবার্ষিকী নিয়ে । শোনা বা পড়া, দেখা  ইতিহাস আওড়ানোর ইচছা ছিলো। আবার এত্ত বড় দলের সত্তর তম জন্মবার্ষিকীতে কম বলা বা লেখা হবে না। সেটা পত্র পত্রিকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম , আলাপ, আলোচনা, মেঠো বক্তৃতা কিংবা টেবিলটক সর্বত্রই চলছে ও চলবে আগামী কয়েকদিন। তাই সেই ভাবনা থেকেই ইতিহাসের প্যাঁচাল বাদ দিয়ে একটু কার্যক্রম বা সাদৃশ্যের আলোচনায় যাবো।

এই আলোচনার প্রথমেই পরিষ্কার করা ভালো যে, আমাদের দেশে এখন কোনো আলোচনাই করা বিপদ মুক্ত নয়। কেননা যে কোনো আলোচনাই একটা পক্ষের দিকেই ঝুঁকে। আর সেটা সব সময়ই হবে, হোক সত্য বলা বা মিথ্যা বলা বা ঘুরিয়ে প্যাঁচিয়ে বলা । মূল হলো পক্ষ একটা হবেই , সত্যের পক্ষ, নিরপেক্ষ বা কারো পক্ষে। সমস্যা হয় তখনই  নিজের পক্ষে না গেলেই হয় রাজার আলবরের গোষ্ঠী, না হয় মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, অথবা আওয়ামী দালাল। কোনো কিছু লিখে শতভাগ মার্সি পাওয়া, একেবারেই অবান্তর ।  তারপরেও মাঝে মাঝে লিখি, যে যেভাবে পারে মারুক। নদীর জলে চুবিয়ে মারুক বা গাছের উপরে উঠিয়ে মারুক , কোনো আপত্তি নেই। কেননা রাজনীতিবিদদের চেয়েও যারা লেখে তাদের চামরা কম মোটা না। উপরের এই কথা বললাম তার কারণটি আগে বলি। সেদিন আমাদের প্রবাসের অন লাইন পত্রিকা ” শুদ্ধস্বর ডটকম ” এ বাংলাদেশ থেকে একজনের( নামটি বললাম না) একটি লেখা গত জাতিয় নির্বাচন নিয়ে ছেপে ছিলাম। বেশ , ওনার ফেসবুক টাইম লাইনের কমেন্টসে দেখলাম , সরাসরি আমার নাম দিয়ে লিখেছে,” আমি আওয়ামী ঘরনার লোক ” ! ভাবলাম উনি জানলো কিভাবে? আবার অনেকেই অনেক সময় সরাসরি প্রশ্ন করেছে, ” আপনি কি বিএনপি করেন “? আবার অনেকে বলে , ” বামের চরিত্রটা ছাড়তে পারলেন না “!  সত্যি বলতে চারিদিকের কথা শুনে মাঝে মাঝে ভাবি ,” আসলে আমি কোন ভুগোলে পড়ি”? যাকগে একটু ফালতু প্যাঁচাল পেড়ে লেখাটাই বড় করে ফেললাম।

এবার বলি ৩৬ -৩৪ = ২ এর কথা। পত্রিকা এবং খবরে দেখলাম মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৩৬ টি মামলার মধ্যে ৩৪ টি মামলায় জামিন পেয়েছেন, বাঁকি আছে দুইটি। বাঁকি দুটি মামলার রায় হয়েছে, আবার সবকিছু দেখে মনে হচ্ছে জামিনও হবে নিশ্চয়ই । জ্ঞাণীজন বলেন , ” সরকারের হাত অনেক লম্বা হয় “! কথাটি আমার বুঝে আসে না। কেননা সরকার বলে আদালত স্বাধীন প্রতিষ্ঠান, আদালতের উপর কারো হাত নাই। তাহলে হঠাত্ করে কিভাবে ৩৪ মামলার জামিন হয়ে গেলো ? উত্তর নিশ্চয়ই আদালত দিয়েছে। তাহলে কি সার্বিক বিবেচনায় বলা যাবে, ” সরকারের লম্বা হাতের সাথে অদৃশ্য হাতও আছে” ? তা নাহলে এট তো হবার কথা নয়! সব প্রমাণ বলতে বা লিখতে গেলে আবার মহা কাব্য হয়ে যাবে। তাই এখানেই থামলাম বেড়ালের গল্পটির কথা ভেবে। চার কেজি মাংস যে বেড়াল খেতে পারে তার ওজন পাঁচ কেজি হয় কি করে ? এটাও কি সম্ভব?  তাহলে বলাই যায়, ৩৪ মামলা ( আপাতত ৩৪) সব বেড়ালের মাংস কাহিনীর মত? বেড়াল যে এক ছটাক মাংসও খায়নি, সেটাও ওই দুই মামলার জামিন হলেই বুঝা যাবে। তবে রাজনৈতিক ভাবধারা দেখে অগ্রিম বলা যায় সেটাই হতে যাচ্ছে।

এরকম অগ্রিম একবার প্যারোলের জামিন নিয়ে বলেছিলাম, ফলাফলটি সত্যি হয়েছিলো। আমার এক লেখায় অগ্রিম বলেছিলাম , ” খালেদা জিয়া প্যারোলে মুক্তি  নিবেন না “। কতজনে তখন মুচকি হাসি সেসে ছিলো। কেন অগ্রিম বলতে পেরেছিলাম, তা ইতিপূর্বেই লেখায় লিখেছিলাম বিধায় আজকে আর সেই চর্বন করলাম না। আমরা সাধারণত জনগণ চাই দেশটার বয়স আওয়ামী লীগের বয়সের সাথে পাল্লা দিয়ে প্রায় পঞ্চাশ এ এসে গেছে। আর কত রাজনৈতিক রঙ্গ- তামাশা এই স্বাধীন দেশ কে দেখতে হবে ? দেশ চালাবেন তো রাজনীতিবিদরাই এবং সেটাই আমাদের কাম্য । সুতরাং আপনারা একটু সহনশীল হলে দেশের মানুষও সহনশীলতা এবং ধৈর্যশীল হবে, এতে করে দশের , দেশের ও সকলের মঙ্গল হবে।

লেখার শেষে আওয়ামী লীগের সত্তরতম জন্মবার্ষিকীতে জানাই লাল সবুজের শুভেচ্ছা । সত্তর বছরের রাজনৈতিক দল , অভিজ্ঞতার ভান্ডার পরিপূর্ণ হয়ে আছে। কেননা এই দলটিই একটি জান্তার বিরুদ্ধে তাদের রাজনৈতিক প্রজ্ঞা ,দূরদর্শিতা , দৃঢ়তা,ও সর্বোপরি নিতান্তই সাহসীকতার সাথে সেই সময়ের পূর্ব বাংলার সাড়া সাত কোটি জনতার পনেরো কোটি হাতকে একত্রিত করে , বীজ্ঞতার পরিচয় দিয়ে, এই দেশের ভূখণ্ডকে স্বাধীন করেছিলো। এই দলটির এবং সেই সময়কার সাড়ে সাতকোটি মানুষের হৃদয়ের বাণী কে যে মানুষটি নিখুঁত ও নিরপেক্ষ ভাবে অনুধাবন করে  সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং একটি স্বাধীন দেশ গড়েছিলেন , সেই তিনি ” বঙ্গবন্ধু ” কে আজকের দিনে জানাই লাল সালাম। এই যুদ্ধ জয়ী স্বাধীন দেশের মাটির জন্য যে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়ে আর দুলক্ষ মা/ বোনেরা ইজ্জতের বিনিময়ে এই দেশটি এনেছেন, তাদের প্রতি আজকের ঐতিহ্যবাহী দল আলীগের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করছি। কেননা এই দেশ, এই শহীদ ও ইজ্জতহারা মানুষদের সাথে সেই সময়ে এই দলটির ছিলো রক্তের আত্বিয়তা, রক্তের বন্ধন। গভীর শ্রদ্ধার সংগে আবারো তাদের স্বরণ করছি। স্বরণ করছি স্বাধীনতা যুদ্ধের মাঠের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সহ সকল নেতা কর্মীদের। সেই সময়কার আওয়ামী লীগ যে গণতন্ত্র/সাম্যে/বাকস্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলো, সেই সকল উপসর্গ আওয়ামী লীগ নতুন রূপে আরো বলিষ্ঠতার সাথে নিজেদের রাজনৈতিক দর্শনে নিয়ে আসুক , দেশের স্বার্থে, থাকবে সেই প্রার্থনা । আওয়ামী লীগ দীর্ঘ থেকে দীর্ঘজীবী হোক।

20190210_195317

বুলবুল তালুকদার

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.