বিয়ের ঘটক এবং গনকদের জন্য বাজেটে রয়েছে দুঃসংবাদ

আপনি কি সম্প্রতি বিয়ে করতে চাচ্ছেন? কিংবা আপনি কি ঘটকালি পেশার সঙ্গে জড়িত? তবে এবারের বাজেট আপনার জন্য নিয়ে এসেছে দুঃসংবাদ, জ্যোতিষীদেরও করের আওতায় আনা হয়েছে ।ভাগ্য গননায়ও এখন কর দিতে হবে ।

আজ ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি ক্ষমতাসীন সরকারের চলতি মেয়াদের প্রথম এবং দেশের ৪৮তম বাজেট। বাজেটে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে ঘটকালি ও জ্যোতিষী সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাব পাস হলে ঘটকালি ও জ্যোতিষী পেশায় নিয়োজিতদের দিতে হবে কর। আর সেবা গ্রহীতাদের গুণতে হবে বাড়তি অর্থ।
শুদ্ধস্বর /আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.