বাজেট বাড়ছে, কিন্তু দেশ ও জনগণের উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে খেলাপি ঋণে বাংলাদেশ শীর্ষে। সারাদেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সরকারি দলের নেতারা টাকার পাহাড় তৈরি করছে।
বাজেট বাড়ছে, কিন্তু দেশ ও জনগণের উন্নয়ন হচ্ছে না। খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে।
প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শুদ্ধস্বর/এন

