২১ মে (মঙ্গলবার) রাজধানীর এক রেস্তোরায় নাগরিক যুব ঐক্যের উদ্যোগে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নাগরিক যুব ঐক্যের নেতা রুহুল আমিন জুয়েলের সভাপতিত্বে ও এমরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, সদস্য মমিনুল ইসলাম, ডাঃ জাহেদুর রহমান, নাগরিক যুব ঐক্যের কবির হাসান, জহির হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের সাবেক আহ্বায়ক নাজমুল হাসান ও বর্তমান আহ্বায়ক সাকিব আনোয়ার প্রমুখ।
শুদ্ধস্বর/এন.হাসান

