ইয়াঙ্গুনে আহত ১০ জন দেশে ফিরেছে

মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ১০ জনকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বহন করা বিমানটি শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানটিতে ছিলেন আহত চার যাত্রী, দুই পাইলট, দুই কেবিন ক্রু ও দুই গ্রাউন্ড ইঞ্জিনিয়ার। তাদেরকে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ পরিবর্তন ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আহতদেরকে আনতে বিমানে বিশেষ ফ্লাইটটি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে রাত সাড়ে ৯টায় দিকে রওনা দেয়। আর বিকেল ৪টায় বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ারমারের উদ্দেশে যাত্রা করে।

বিমান সূত্র জানিয়েছে, মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত দুই পাইলট, দুই কেবিন ক্রু ও দুই গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট যায়। একই সঙ্গে আহত যাত্রীদের মধ্যে দেশে ফিরতে ইচ্ছুক চারজনকে তাদের সাথে আনা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানের একটি ফ্লাইট। বিমানটিতে শিশুসহ ২৯ যাত্রী, দু’জন পাইলট, দু’জন কেবিন ক্রু ও দু’জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।

এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতেই চার যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

শুদ্ধস্বর / বি তালুকদার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.