২২২৮৮ নাম্বারে কল করলেই ভক্তরা কথা বলতে পারবেন জয়ার সাথে

দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। বিভিন্ন সময়ে আলোচিত অনেক ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এই নায়িকার সঙ্গে কথা বলার জন্য ভক্তদের আগ্রহের শেষ নেই।

দর্শক জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই নায়িকার সঙ্গে কথা বলতে পারবেন ভক্তরা।

জয়ার সঙ্গে সরাসরি মুঠোফোনে কথা বলতে পারবেন ভক্তরা। এই সুযোগ তৈরি করে দিয়েছে যৌথভাবে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।

শুধু কথাই নয়। ভক্তরা চাইলে জয়াকে প্রশ্নও করতে পারবেন।

আগামী ২৭ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হবে এই আলাপ পর্ব। ভক্তরা চাইলে এসময় যে কোনও বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই পেয়ে যাবেন জয়া আহসানকে।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় জয়া বলেন, ‘আমি আপনাদেরই জয়া আহসান। বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার দারুণ একটা সুযোগ করে দিয়েছে।

শনিবার রাত ঠিক ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, শুধু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আমি থাকবো আপনাদের অপেক্ষায়।’

জয়া আহসান মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। বাংলাদেশের পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব এবং আরও অসংখ্য পুরস্কার অর্জন করেছেন

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.