বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ, বিএনপির গনঅনশনে মান্না

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ। তাই আমাদের মধ্যে কোনো সন্দেহ সৃষ্টির করার কারণ নেই।

আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।মান্না বলেন, সরকার আমাদের ঐক্য ভেঙে দিতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আপনারা কানো কোনো মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমাদের ঐক্য অটুট আছে।ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট বেগম জিয়ার মুক্তি চায় না, ঐক্যফ্রন্টের আন্দোলন কর্মসূচীতে খালেদা জিয়ার মুক্তির ইস্যু নেই। গনঅনশনে আরও উপস্থিত আছেন বিএনপি র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর , স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশররফ হোসেন , নজরুল ইসলাম খান , ভাইস চেয়ারম্যান  ডাঃ এ জেড জাহিদ খান , আহমেদ আজম খান আব্দুস সালাম , হাবিবুর রহমান হাবিব , মুজিবর রহমান সারওয়আর, মোয়াজ্জ্যেম হোসেন আলাল বিলকিস জাহান শিরিন , এমরান সালেহ প্রিন্স সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুল ইসলাম ও অনশনে উপস্থিত ছিলেন ।

কিন্তু ঐক্যফ্রন্ট যেই ৭ দফার ভিত্তিতে ঐক্য গড়েছে তার প্রথম দফাই হলো খালেদা জিয়ার মুক্তি। তাই আমি বলবো আপনারা বিভ্রান্ত হবেন না।মান্না বলেন, রাজপথে আন্দোলন না করে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করি।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ গণঅনশন উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিউটিটের হলরুম বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
গত বছরের ৮ এপ্রিল থেকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কারাবন্দি খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.