বন্দুকযুদ্ধে’ বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ও বেশ কয়েকটি হত্যা মামলার আসামী রাফিদ আনাম স্বর্গ নিহত

নিজেদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ও বেশ কয়েকটি হত্যা মামলার আসামী রাফিদ আনাম স্বর্গ (২২) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া শহরের উপশহর-ধরমপুর সংযোগকারী ধুন্দল ব্রিজের দক্ষিণ পার্শ্বে সুবিল খালপাড়ে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত স্বর্গ বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদ নগর এলাকার মৃত লিয়াকতের ছেলে।

স্বর্গের বাবা লিয়াকতও ছিল বগুড়া শহরে শীর্ষ সন্ত্রাসীদের একজন। পেশাদার খুনী হিসেবে লিয়াকত পুলিশের তালিকাভুক্ত ছিল। ২০০৬ সালে লিয়াকত পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। শুক্রবারের সকালে স্বর্গ নিহত খবর জানাজানি হলে সাধারন মানুষ স্বস্তি প্রকাশ করে।

পুলিশ জানায়, বৃস্পতিবার রাত দেড়টার দিকে ধুন্দল ব্রীজ এলাকায় গোলাগুলির শব্দ শুনে পুলিশের কয়েকটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.