হৃত্বিক রোশনের জন্য সব শর্ত ভুলে চুমু খেতে রাজি তামান্না

বলিউড অভিনেতা হৃত্বিককে চুমু খেতে চান দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা তামান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি অনস্ক্রিন কাউকে চুমু দিই না। কনট্রাক্টেও তাই লেখা থাকে। তবে বন্ধুদের সঙ্গে প্রায়ই মজা করে বলি, যদি কখনো অনস্ক্রিন হৃত্বিককে চুমু দেওয়ার প্রস্তাব আসে, আমি এক্কেবারে না করব না। ভারতীয় এক গণমাধ্যমে জানানো, কোনো ছবি স্বাক্ষর করলে তার কনট্রাক্টে কী লেখা থাকে তা আগে জেনে নেন তামান্না। কারণ, ছবিতে সহ-অভিনেতাকে অনস্ক্রিন চুম্বন করবেন না তিনি। কিন্তু বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের জন্য এসব শর্ত ভুলে যেতে রাজি তামান্না।

তামান্না জানান, কিছুদিন আগে হৃত্বিকের সঙ্গে তার দেখা হয়েছিল। তাকে দেখে নিজেকে আর সামলাতে পারেননি তিনি। স্কুলপড়–য়ার মতোই আনন্দে গদগদ হয়ে নিজে গিয়েই আলাপ করেছিলেন হৃত্বিকের সঙ্গে। নিজের ফ্যানকে হতাশ করেননি হৃত্বিকও। ছবি তোলার প্রস্তাব দিয়েছিলেন তাকে। তিনিও সেই সুযোগ লুফে নেন বলে জানান এই অভিনেত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.