আজ থেকে প্যারিসে প্রদর্শিত হবে সামাজিক ব্যবসার উপর নির্মিত ছবি “Social Business”

আজ বুধবার ২০শে মার্চ থেকে “SOCIAL BUSINESS” ছবিটি প্যারিসের সিনেমা কক্ষ Le Saint André des Arts, 30 rue Saint André des Arts, 75006 Paris, Metro: Saint-Michel/ Odéon তে প্রতিদিন বেলা ১ টায় দেখানো হবে। নবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস-এর সামাজিক ব্যবসার ধারণা থেকেই ছবিটি নির্মিত হয়েছে।সামাজিক ব্যবসা কি?বর্তমান সময়ে পৃথিবীর নানান দেশে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দারিদ্রমোচনে, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সামাজিক ব্যবসা আদৌ কি কোন গুরুত্ব বহন করে?ইত্যবিধ প্রশ্নকে সামনে রেখে বাংলাদেশ, ফ্রান্স ও কম্বোডিয়ার অভিজ্ঞতা নির্ভর এই ছবিটিতে কথা বলেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিশেল রোকা, পরিবেশমন্ত্রী নিকোলা হুলো, অর্থনীতিবিদ মারিয়া নোভাক সহ আরো অনেকে।এই ছবিটির পরিচালক আমিরুল আরহাম শুদ্ধস্বর ডটকমকে জানান প্যারিসে ছবিটি আজ থেকে প্রদর্শিত হবে,তিনি ফ্রান্সে বিশেষ করে প্যারিসে বসবাসরত প্রবাসীদেরও ছবিটি দেখার অনুরোধ জানান।আমিরুল আরহাম বলেন ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে,সামজিক ব্যবসা কি এই ছবিটিতে তা দেখানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.