৭০ দশকের ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা নাগরিক ঐক্য নেতা আবু বকর সিদ্দিকির মৃত্যুবার্ষিকী পালিত

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা মরহুম আবু বকর সিদ্দিকীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার বিকাল ৩ .৩০টায় ২২/১, তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের আহবায়ক জনাব মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মনিরুল হক,সাবেক ডাকসু এজিএস জনাব মাহবুব আলম,সাবেক ছাত্রনেতা মিয়া শহিদ, শ্রমিক নেতা আনোয়ার হায়াৎ খান বাদল,সাবেক ছাত্র নেতা শাহাবুদ্দিন সাথী,নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য জনাব মমিনুল ইসলাম,শহিদুল্লাহ কায়সার,সাবেক ছাত্রনেতা এবং বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা জনাব আব্দুস সালাম,আবুবকর সিদ্দকীর সন্তান রায়হান সিদ্দিকী সহ আরও অনেকে।আলোচনা সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য জনাব মোফাখখারুল ইসলাম নবাব।আবু বকর সিদ্দিকী ছাত্র মহলে বকর ভাই নামে পরিচিত তিনি পাকিস্তান আমলে দেশ কৃষ্টি আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যুক্ত হন , ছাত্রলীগের নেতা হিসাবে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন , সত্তর দশকে জাসদ ছাত্রলীগের জগন্নাথ কলেজের সাধারন সম্পাদক ছিলেন , জাসদ বাসদ হয়ে তিনি নাগরিক ঐক্য গঠনে অন্যতম ভুমিকা পালন করেন , মৃত্যুকালে তিনি নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণের আহব্বায়ক ছিলেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.