কাশ্মীরে আত্মঘাতি হামলা, ৪০ ভারতীয় সেনা নিহত

ভারত অধিকৃত কাশ্মীরে আত্মঘাতি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এদের সবাই ভারতীয় আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। আজ বিতর্কিত হিমালয় অঞ্চলের আওয়ান্তিপোরা নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। এর দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জঈশ-ই মোহাম্মদ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল ভারতীয় বাহিনীর গাড়ি বহরে দুস্কৃতিকারীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায়। তিন বছরে ভারতীয় বাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে  এটিই সবচেয়ে ভয়াবহ। সিআরপিএফ পরিচালক জেনালেল রাজিব রায় জানান, ওই গাড়ি বহরে আড়াই হাজারের মতো নিরাপত্তাকর্মী ছিলেন। বার্তা সংস্থা এপি’র খবরে নিহতের সংখ্যা ২০ জনেরও বেশি উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.