আন্তরিকতা নিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীঃকাদের

প্রধানমন্ত্রীর চা-চক্রে ঐক্যফ্রন্টের না যাওয়ার সিদ্ধান্ত তাদের নেতিবাচক রাজনীতির বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আন্তরিকতা নিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে না যাওয়া নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ।

শপথ না নিলে ঐক্যফ্রন্ট ভুল করবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি যদি সংসদ বর্জন করে তাহলে তারা আরও বড় ভুল করবে। দেশের মত বিদেশের বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে দলটি।

সংসদে আসার পক্ষে যুক্ত তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি অগণতান্ত্রিক মানসিকতা দেখায় তাহলে তা গণতন্ত্র ও তাদের জন্য অস্তিত্ব সংকটের কারণ হবে। তাদের ৮ জন সংসদ সদস্য যদি সংসদে জোরালো ভাষায় যুক্তিতর্ক দিয়ে কথা বলে, তাহলে সংসদের ভেতরেও তারা আন্দোলন গড়ে তুলতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্র সংগঠনগুলোর প্রতি অনুরোধ তারা যেন বাধা তৈরি না করে ভোটে অংশ নেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.