সরকারকে দ্রুত সরে যেতে বললেন ডক্টর কামাল

দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে সরকারকে দ্রুত সরে পড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে ঢাকা-৬ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরীর নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় ড. কামাল হোসেন এ আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ এবার রাষ্ট্রকে হাইজ্যাকের মাধ্যমে মানুষের ভোটাধিকারই হাইজ্যাক করে ফেলেছে। এটা সংবিধানের লঙ্ঘন। কসম করে বলছি, বাংলাদেশে এটা করে কেউ পার পাবে না। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত সরে পড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করারও ঘোষণা দেন ড. কামাল হোসেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.