প্রায় প্রতিটি কেন্দ্রেই ৩০ থেকে ৫০ শতাংশ ভোট ব্যালটবন্দী করে নিয়েছে আগের রাতেঃ বাম গণতান্ত্রিক জোট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব অনিয়মের চিত্র তুলে ধরেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জোটের ১৩১ প্রার্থী এক গণ শুনানিতে সদ্য শেপ্রতিটি কেন্দ্রেই ভোটের আগের রাতে ৩ষ হওয়া নির্বাচনের চিত্র তুলে ধরেন।
এসময় জোটের প্রার্থীরা জানান, প্রায়৩০  থেকে   -৫০ শতাংশ ভোট ব্যাটলবন্দি করে নিয়েছে । তারা বলেন, ৩০শে ডিসেম্বর সারাদেশে ভোটের নামে ভোট ডাকাতি ও জবরদখল হয়েছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সরকার পুনরায় ক্ষমতায় এসেছে বলে দাবি করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
এ অবস্থায় এই নির্বাচনকে প্রত্যাখান করে নির্দলীয় সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবি জানানো হয় ওই গণশুনানিতে। গণশুনানিতে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতির জোনায়েদ সাকী প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.