প্রবাসীদের ভোটার করার নামে নির্বাচন কমিশনের বিশ্ব ভ্রমন,
শ্রাধ্য হবে সরকারী কোষাগারের কোটি কোটি টাকার !!!!!!!
ইসি সচিব হেলালউদ্দীন প্রবাসীদের ভোটার করার প্রসঙ্গে বিভিন্ন সাংবাদিকদের বলেন ” ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা প্রবাসীদের ভোটার করার উদ্যোগ গ্রহন করেছে , প্রথমে সিঙ্গাপুর তারপর দুবাই এর প্রবাসীদের ভোটার করার
জন্য কয়েক দিনের মধ্যেই ইসির একটি দল সিঙ্গাপুরে যাবে এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে ”
ভোটাধিকার, জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় নির্বাচনে অংশ গ্রহন, নিরাপত্তা, উন্নয়ন, আইনের শাসন সহ অন্যান্য মৌলিক অধিকারের জন্য বিভিন্ন দেশের প্রবাসীরা লেখালেখি আর সোশাল মিডিয়ায় সোচ্চার, সরকারের থেকে এক এক সময় একএক রকম প্রবাসীদের কে কথার মুলা ধরিয়ে দেওয়া হতো, এবার কথার মুলা নয় কাজের, প্রবাসী ভোটের নামে বিশ্ব ভ্রমন, শ্রাদ্ধ হবে সরকারী কোষাগারের থেকে কোটি কোটি টাকার ।
নির্বাচন কমিশনের সত্যিকার অর্থে যদি প্রবাসীদের ভোঠার করার সদিচ্ছা থাকে তা হলে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশন বা এম্বাসী গুলো কে কাজে লাগান, ভিসা পাসপোর্ট সহ প্রবাসীদের অনেক কাজ ই তো এম্বাসী গুলো করছে তা হলে স্মার্ট কার্ড, ভোটার ডাটা সংগ্রহ করতে, কেন পারবে না? নির্বাচন কমিশন যদি প্রবাসীদের জন্য কিছু করতেই চান তা হলে প্রবাসী স্বার্থ বিরোধী যে সব আইন কানুন আছে সে গুলো কে বদলিয়ে প্রবাসীদের কল্যান বা প্রবাসীদের স্বার্থ সংরক্ষন করে সেই ধরনের আইন প্রনয়নে ভূমিকা রাখতে পারেন।
অন্যথায় এই রকম বিশ্ব ভ্রমন কে জবাবদিহিতায় আনার জন্য প্রবাসীরা সতর্ক হউন ।
কাজী আসাদুজ্জামান, সুইজারল্যান্ড প্রবাসী কমিউনিটি নেতা এবং প্রবাসীদের অধিকার সংরক্ষণ নিয়ে কাজ করেন ।

