রিকশা চালককে মারধরের জন্য আওয়ামীলীগ থেকে বহিস্কার হলেন সুইটি আক্তার শিনু

 রি কশাচালককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সুইটি আক্তার শিনু। তিনি ন।ঢাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন ।

বুধবার বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। এ জন্য আমি একদম স্যরি, যেহেতু আমার ভুল হয়ে গেছে। আমার এটা করা উচিত হয়নি। আমি স্যরি বলছি।’

দল থেকে বহিষ্কারের বিষয়ে সুইটি আক্তার বলেন, ‘আমার ভুল হইছে। আমার দল ঠিক করেছে।’ তবে তিনি দাবি করেন, দলের বাইরের কিছু লোক ভিডিও করে তাকে অপব্যবহার করছে।

ভিডিও ভাইরাল হওয়া সম্পর্কে তিনি বলেন, ‘ইলেকশনকে কেন্দ্র করে এইগুলা করতেছে। বেশি আমাদের বিপক্ষের লোকগুলা লেখালেখি করতেছে।’

রিকশাচালককে দ্রুত চালানোর বিষয়ে তিনি বলেন, ‘বাসায় আমার বাচ্চা আছে এবং চুলায় রান্না চাপানো আছে। এটা বলার পরও রিকশাচালক ধীরে ধীরে চালাচ্ছিলেন। আর ভাঙা জায়গা দিয়ে রিকশা চালাচ্ছিলেন। ফলে তিনি রিকশা থেকে পড়ে যান। আজ তাকে  বহিস্কার করা হয়েছে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.