রংপুরের জনসভায় প্রধানমন্ত্রী, জামায়াত একাত্তরে গণহত্যা করেছে তাদের সাথে জোট করেছে বিএনপি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসা মানে গুম-খুনের রাজনীতি বেড়ে যাওয়া। তারা মানুষের ভাগ্য উন্নয়ন নয় মানুষের জীবন নিতে পারে। আর অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।

আজ রবিবার বিকেলে রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত সবসময় ষড়যন্ত্র করেছে। ২০১৪ সালের নির্বাচন বানচাল করার জন্য তারা মানুষ পুড়িয়ে মেরেছে। আপনারা ওই দানবদের ভোট দিবেন না।

তিনি বলেন, জামায়াত একাত্তরে গণহত্যা করেছে। তাদের সঙ্গে জোট করেছে বিএনপি। এই বিএনপি-জামায়াতের লোকেরা মানুষ পুড়িয়ে মেরেছে। যারা মানুষ পুড়িয়ে মারে তারা দানব। ধানের শীষের লোকদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ।

রংপুর ৬ (পীরগঞ্জ) আসনে এবার নির্বাচন করছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ওই আসন থেকে শেখ হাসিনা একাধিকবার নির্বাচন করলেও এবার শিরীন শারমিন চৌধুরীকে আসনটি ছেড়ে দিয়েছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.