রংপুর ও জামালপুরে দায়ের করা মানহানির মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন। একইসঙ্গে দুই মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত করে সেগুলোর নথি তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি রেজাউল করিম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাসুদ রানা। টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা হয়।

