মীর্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চান মেনন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনে মেননের পক্ষে আবেদনটি জমা দেন আইনজীবী জিয়াদ আল মালুম।

পরে আইনজীবী জিয়াদ আল মালুম সাংবাদিকদের জানান, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে।

তিনি বলেন, মির্জা আব্বাস হলফনামায় তার স্ত্রী আফরোজা আব্বাস যে ঋণখেলাপি সেটা গোপন করেছেন। এছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন- তার স্ত্রী কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন, তিনি তার স্বামীর কাছে ১ কোটি টাকা পাবেন। এটি বিভ্রান্তিকর তথ্য।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.