বাবার স্বপ্ন পূরনে আমাকে ধানের শীষে ভোট দিনঃ রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবার স্বপ্ন পূরণ করতে আমি আপনাদের কাছে এসেছি। বড় চাকরি ছেড়ে আজ আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি। এমপি প্রার্থী হয়েছি, আমার প্রতীক ধানের শীষ। বাবার স্বপ্ন পূরণে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে ভিক্ষার জন্য কারও কাছে আপনাদের কাউকে হাত পাততে হবে না। এখানের প্রতিটি মানুষের উন্নয়নে আমি কাজ করব। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাহুবলের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেন, বাবার ইচ্ছা ছিল বাহুবল-নবীগঞ্জের এমপি হয়ে জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.