জোর করে জেতার চেষ্টা করলে জনগণ যদি ফুঁসে ওঠে, সেই পরিণতির জন্য ক্ষমতাসীনরা দায়ী থাকবেঃমান্না

জোর করে জেতার চেষ্টা করলে জনগণ যদি ফুঁসে ওঠে, সেই পরিণতির জন্য ক্ষমতাসীনরা দায়ী থাকবে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে তার কার্যালয়ে নিজ নির্বাচনী এলাকা বগুড়া-২ আসনে নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতনের বিষয়ে অবহিত করতে এসে আজ রোববার বিকেলে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, এখন পর্যন্ত বহু প্রার্থী গ্রেপ্তার হচ্ছে এবং নির্বাচনে প্রার্থীতা নিয়েও যে নাটক করা হচ্ছে। সমগ্র বিশ্ব আজ উদ্বিগ্ন। আজকে আমি পত্রিকায় দেখলাম জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। এটা একটা নারকীয় পরিবেশ, এটা কোনো নির্বাচনী পরিবেশ নয়, এই ভাবে নির্বাচন যদি হয়! তাহলে এক পাক্ষিকভাবে জোড় করে জিতে নেওয়ার চেষ্টা করবে। তখন জনগণ যদি ফুঁসে ওঠে, সেই পরিণতির জন্য এরাই দায়ী থাকবে, যারা এখন ক্ষমতায় আছে।

তিনি বলেন, সারাদেশ থেকে খবর পাচ্ছি- একেবারে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও থেকে চট্টগ্রাম পর্যন্ত। সব জায়গাতেই মানুষের মধ্যে একটা স্বত:স্ফূর্ততা, এক ধরণের ঢল এবং আমি বলবো মানুষের মধ্যে একটা দৃঢ়তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.