জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে না দিলে দেশে মহা সঙ্কটের সৃষ্টি হবে মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, এখনও সামনে সাত দিন সময় আছে। এই সময়ের মধ্যে বিরোধী নেতাকর্মীদের হয়রানি গ্রেপ্তার বন্ধ করে, প্রচার প্রচারণার সমান সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। তা না করে ভাওতাবাজির নির্বাচন করলে তা কেউ মেনে নেবে না। বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির তথ্য তুলে ধরে ড. কামাল বলেন, ৫০ বছরের অভিজ্ঞতা বলছে এভাবে পরিকল্পিতভাবে পুলিশকে রাস্তায় নামিয়ে দেয়া, পুলিশ ও সরকারি দল মিলে যারা ভোট চাইতে যাচ্ছে তাদের ওপর আক্রমণ করা আর হয়নি ।
এমন আর দেখিনি। কল্পনা করাও যায় না। তিনি বলেন, পরিবেশকে যেভাবে ধ্বংস করা হয়েছে।

