কুমিল্লায় বিএনপির মিছিলে আ’লীগের হামলা

কুমিল্লায় প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণার প্রথমদিনে পৃথক স্থানে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় জাবেদ নামের একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এসময়য় আরো কমপক্ষে চারজন আহত হয়েছেন। নগরীর মুরাদপুর ও থিরাপকুরপাড় এলাকায় সোমবার বিকালে এ ঘটনা ঘটে। এছাড়া পৃথক ঘটনায় সায়মন সানি ও মোখলেছুর রহমান নামে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর আসনে বিএনপি দলীয় প্রার্থীর সমর্থনে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর মুরাদপুর এলাকা অতিক্রমের সময় আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জাবেদ (১৬) নামে একজনকে কুপিয়ে আহত করা হয়। তবে তাদের নাম জানা যায়নি।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অধীন চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন জানান, দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলে শুনেছি, এর বেশি কিছু জানা নেই। পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে আছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.