মরবো তবুও ভোটকেন্দ্র ছাড়বো না: এ্যানী

এবারের নির্বাচন-বাঁচা মরার নির্বাচন, হয় মরবো না হয় বাঁচবো তবুও কেন্দ্র ছেড়ে যাবো না। কেন্দ্র ছাড়বে না বিএনপি-কেন্দ্র ছাড়বে না ধানের শীষ। শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় করে না ঐক্যফ্রন্ট। যত বাধাই আসুক এবারের নির্বাচনে পিছপা হবে না বিএনপি। প্রতীক বরাদ্দের পর লক্ষ্মীপুর সদর আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল সোমবার দুপুরে নিজ বাসভবনের সামনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মতবিনিময় সভায় তিনি আরো জানান, হামলা-মামলা ও প্রশাসনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন সামনে যাওয়ার কোনো বিকল্প নেই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.