৭ই নভেম্বর ঐক্য ফ্রন্টের সাথে আবার আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

প্রথম সংলাপ ‘আকাঙ্ক্ষার’ প্রতিফলন না হওয়ায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের আবেদনের প্রেক্ষিতে আবার সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ড. কামাল হোসেনের চিঠির প্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ছোট পরিসরে ৭ নভেম্বর (বুধবার) সকালে আবারও সংলাপ অনুষ্ঠিত হবে।’

এর আগে গত ১ নভেম্বর রাতে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা।

সেদিন দীর্ঘ সংলাপ শেষে বেরিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ড. কামাল বলেন, সংলাপ থেকে তেমন কোনো সমাধান পাওয়া যায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এ সংলাপে সন্তুষ্ট নই। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেয়া না হলে আন্দোলন চলবে বলেও জানায় ঐক্যফ্রন্ট। আজ সকালে আবার আলোচনা বসার চিঠি নিয়ে ঐক্য ফ্রন্টের একটি প্রতিনিধি দল আওয়ামীলীগের ধানমণ্ডি অফিসে গিয়েছিলেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.