সাজেদা চৌধুরীকে মনোনয়নের দাবীতে ফরিদপুরে সড়ক অবরোধ

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়নের দাবীতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে।
আজ সকাল থেকে জেলার নগরকান্দার জয়বাংলার মোড়ে উপজেলা আওয়ামীলীগ ও সৈয়দা সাজেদা চৌধুরীর অনুসারীরা মহাসড়কে টায়ার জ¦ালয়ে ও গাছ ফেলে অবরোধ করে রাখে। এ সময় সাজেদা চৌধুরীতে মনোনয়ন দেয়ার দাবীতে মহাসড়কে বিক্ষোভ করে।

সড়ক অবরোধ ও বিক্ষোভ চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, মহিলা আওয়ামীলীগের সভাপতি আঞ্জুমান আরা প্রমুখ।

এ সময় বক্তারা সৈয়দা সাজেদা চৌধুরীর মনোনয়ন না পাওয়া পর্যন্ত তাদের কর্মসুচি চলবে বলে জানায়। এ সময় মহাসড়কের দু’পাশে শতশত যানবহন আটকা পরে যাত্রীদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ।সুত্র মানবজমিন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.