মোবাইল ফোনে রাজশাহীতে ভাষণ দিলেন ড. কামাল

অসুস্থতার কারণে রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যেতে পারেননি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। কিন্তু ঢাকা থেকেই মোবাইল ফোনের মাধ্যমে সমাবেশে অংশগ্রহণ করেন তিনি।

শুক্রবার বিকাল পাঁচটার দিকে রাজশাহীর সমাবেশে মাইকে ড. কামাল হোসেনের নাম ঘোষণা করা হয়। এরপর মোবাইল ফোনটি মাইকের সামনে ধরলে ঢাকার বেইলী রোডের নিজ বাসা থেকে ভাষণ দেন তিনি।

ভাষণে তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো ছাড়াও ঐক্যের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে কামাল হোসেন না গেলেও ঐক্যফ্রন্টের অন্যান্য শীর্ষনেতারা রাজশাহীতে গিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের অন্যান্য নেতারাও সমাবেশে বক্তব্য দেন।

আজ শুক্রবার দুপুর ২টায় নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় জনসভা শুরু হয়। জাতীয় ঐক্যফ্রন্টের এটি চতুর্থ সমাবেশ। এর আগে তারা সিলেট চট্টগ্রাম ও ঢাকায় জনসমাবেশ করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.