মাশরাফিকে শুভেচ্ছা জানালেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বি এন পি র আমিনুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয়টি হলো জাতীয় ওয়ানডে দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার রাজনীতিতে অংশগ্রহণ। ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে লড়াই করবেন জনপ্রিয় এই অধিনায়ক। অন্যদিকে ফুটবলের খোঁজ যারা রাখেন, আমিনুল হককে না চেনার কোনো কারণ নেই। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের চেয়েও আমিনুলের বড় পরিচয় হলো, দেশের ইতিহাসের সেরা গোলকিপার তিনি। দুই অধিনায়ক এবার লড়বেন রাজনীতির মাঠে।

না, মাশরাফি আর আমিনুল একই আসনে মুখোমুখি লড়বেন না। অবসরের আগেই রাজনীতিতে নামা মাশরাফি তার নিজ এলাকা নড়াইল -২ আসনে নির্বাচন করবেন। অন্যদিকে ফুটবল থেকে অবসর নিয়ে রাজনীতিতে আসা আমিনুল মনোনয়নপত্র কিনেছেন ঢাকা-১৪ এবং ১৬ আসনের জন্য। মাশরাফি যেমন আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন; আমিনুল করবেন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে। দুই দলের সম্পর্ক আদায় কাঁচকলায় হলেও আমিনুল শুভেচ্ছা জানাতে ভুললেন না ম্যাশকে।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সাবেক বিখ্যাত এই গোলকিপার বলেন, ‘মাশরাফির জন্য শুভকামনা। খেলোয়াড় হিসেবে সে নির্বাচনে আসায় কিছুটা সমালোচনা হয়েছে। আমার মতো খেলা ছেড়ে রাজনীতিতে আসলে হয়তো এই সমালোচনাটা হতো না। তবে আমি মনে করি মাশরাফির মতো তরুণেরা সংসদে গেলে গুণগত পরিবর্তন আসবে। তার জন্য সবসময় শুভ কামনা থাকবে।’

বর্তমানে বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন আমিনুল। দলীয় হাইকমান্ডের নির্দেশেই তিনি মনোনয়নপত্র কিনেছেন বলে জানালেন, ‘আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী। আমি দলীয় হাই কমান্ডের নির্দেশেই ঢাকা-১৬ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি এ দুটির যে যেকোনো একটিতে দল আমাকে মনোনয়ন দেবে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.