লাইফ সাপোর্টে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি আমজাদ হোসেন

শুদ্ধস্বর রিপোর্ট ।    বাংলা  চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেন আজ সকালে ব্রেইনস্ট্রোক করে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। বিষয়টি একটু আগে নিশ্চিত করেছেন তার ছেলে অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান। তিনি জানান, আমি যখন বুঝতে পেরেছি যে আব্বা হাত পা নাড়তে পারছিলেন না। তখনই তাকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার তখন জানালেন যে আব্বা ব্রেইনস্ট্রোক করেছেন। আব্বার শারীরিক অবস্থা ভালো না। যে কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ডা. শহীদুল্লাহ সবুজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.