বগুড়া ও ফেনী থেকে তিনটি আসনে খালেদা জিয়া

শুদ্ধস্বর রিপোর্ট ।  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়ন দেয়ার মাধ্যমে দলটির মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু করেছে। তবে ফেনী-১ আসনেও খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ দুপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়ন কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ নেই। সবাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পক্ষপতিত্ব করছেন। মির্জা ফখরুল বলেন, সব দল ঐক্য হয়ে নির্বাচনে এসেছি। এখন ইসির ওপর নির্ভর করবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। তিনি বলেন, ইসি বলেছে, পুলিশ চাইলে নির্বাচন সুষ্ঠু হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.