নির্যাতিত গৃহবধু, দিন কাটাচ্ছে উৎকন্ঠায়

শুদ্ধস্বর রিপোর্ট :

নির্যাতিত গৃহবধু,বিচার না পেয়ে দিন কাটাচ্ছে উৎকন্ঠায়। নাম ফরিদা শেখ। থাকেন ঢাকার পল্লবীতে। বিয়ে হয়েছে প্রায় ২ যুগ আগে বিয়ের পর থেকেই স্বামী কর্তৃক নির্যাতনের শিকার। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে চুপ করেই ছিলেন এত বছর। কিন্তু গত ২ বছর থেকে নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। তিনি আইনের আশ্রয়ও নিয়েছেন। থানায় জিডি করেছেন,কেস করেছেন। কিন্তু পাননি কোন বিচার।

47092011_1952703038111015_13343763309002752_n

তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার চেয়ে আর্তি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা তার কথা গুলো নিম্নে তুলে ধরা হলো, নারীকে নিয়ে কোন আপত্তিকর কথা বললেই যে দেশে ডজনে ডজনে মামলা হয়, আমি সেই দেশেরই নিষ্ঠুর নির্যাতনভোগী একজন নারী। মাদকাসক্ত স্বামীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা করেছি, বিনিময়ে পেয়েছি অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন, যে নির্যাতন

47082586_2208940279429401_8590467344038363136_n.png

বিশেষত: গত প্রায় ২ বছর যাবত ভয়ংকর রূপ ধারণ করেছে। বারংবার অমানুষিক নির্যাতন ও রক্তাক্ত করেছে ঐ নরপশুটা। অনেক সালিশ দরবার করেও কোন প্রতিকার পাইনি।

47157604_929408687448927_3945348801962704896_n

সর্বশেষ গত ৫ নভেম্বর সোমবার সন্ধ্যার দিকে ঐ নরপশুটা আবারো নৃশংসভাবে রক্তাক্ত করেছে।এ ব্যাপারে পল্লবী থানায় একটি মামলা ( নাম্বার- ১৬ তারিখ ০৭/১১/২০১৮, ধারা – ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০১৩ এর ১১(গ)) হলেও এখনো ঐ মামলায় নরপশুটা গ্রেফতার হয়নি।

47046099_1866608493466838_1832498460272623616_n.png

মামলা হবার পর আত্মগোপনে থেকে নরপশু ও তার পরিবারের লোকেরা তাকে এবং পরিবারের সদস্যদের মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.