জার্মানির মা ও শিশু কেন্দ্রে বন্দুকধারীর হামলা, নিহত ৬

জার্মানির দ্বিতীয় বৃহত্তম রাজ্য লোয়ার স্যাক্সনির একটি মা ও শিশু কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে চারজন নারী ও দুজন পুরুষসহ মোট ছয়জন নিহত হয়েছেন। নিহত সবাই ওই কেন্দ্রের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার স্থানীয় সময় গভীর রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েলা বেরেনস।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজের তিন মাস বয়সী শিশুকন্যার অভিভাবকত্ব নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তি এই হামলা চালিয়েছেন। হামলার সময় শিশুকন্যা ও তার মা কেন্দ্রের একটি অফিসে অবস্থান করলেও তারা দুজনই অক্ষত রয়েছেন।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর অভিযান চালিয়ে মূল সন্দেহভাজনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে মা ও শিশু কেন্দ্রটিতে আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

লোয়ার স্যাক্সনির স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েলা বেরেনস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই এই প্রাণঘাতী গোলাগুলির ঘটনা ঘটেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.