তিনি বললেন সবই মিথ্যা

শুদ্ধস্বর রিপোর্ট।   যুক্ত ফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের একাংশের  প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে যুক্তফ্রন্ট অবশ্যই নির্বাচনে অংশ গ্রহণ করবে।’ রোববার সন্ধ্যায় সম্প্রসারিত যুক্তফ্রন্টের প্রথম বৈঠকে এসব কথা বলেন বি. চৌধুরী।

শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী এবং সংসদে ছেলে মাহী বি. চৌধুরীকে দেখতে চান বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী, সংলাপে এ ধরনের কথা হয়েছে কি না-জানতে চাইলে বি. চৌধুরী বলেন, ‘এটা সর্বৈব মিথ্যা।’

বি. চৌধুরী বলেন, ‘যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিন থেকেই নির্বাচন কমিশন আর প্রধানমন্ত্রী বা সরকারের অধীনে থাকেবে না। কমিশন রাষ্ট্রপতির কাছে দায়ী থাকবে। এটা প্রধানমন্ত্রীর কথা। তিনি এটা স্বীকার করেছেন।’

যুক্তফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন আদায়ের লক্ষ্যে জনগণের সাংববিধানিক অধিকার আমরা কায়েম করবই। সংলাপে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেশিরভাগ দাবি-দাওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন।’

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘আজকের বৈঠকটি যুক্তফ্রন্টের আনুষ্ঠানিক বৈঠক, আমাদের মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে এই বৈঠকে কয়েকটি কমিটি গঠন করা হবে। এখানে একটি সেক্রেটারিয়েট কমিটিও থাকবে। যুক্তফ্রন্টের শরিক দলের সমন্বয় কমিটি গঠন এবং একজন মুখপাত্রও নির্বাচন করা হবে।’ পরে বি. চৌধুরী সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আজ তার নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্টের সম্প্রসারিত অংশের সাথে বৈঠক এই মন্তব্য করেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.