কূটনীতিকদের সাথে বি এন পি জরুরি বৈঠকে বসবে বুধবার

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসবে বিএনপি। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিত নিয়ে আলোচনা হবে বলে বিএনপির কূটনৈতিক উইংয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। বুধবার বিকেল ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর গত ১৮ অক্টোবর ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলেন ফ্রন্টের নেতা বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.