এম সাইফূল্লাহ সাইফুলের নেতৃত্বে নৌকার প্রচারণায় ঢাকা ১৫ আসন জনতার মহাসমুদ্র
দেশে লেগেছে নির্বাচনের হাওয়া। নিজ নিজ দলীয় প্রচারণায় ব্যস্ত সময় পার করছে দেশের প্রত্যেক রাজনৈতিক দল। ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ব্যস্ত নিজেদের প্রচারণায়। তারই ধারাবাহিকতায় আজ ঢাকা ১৫ আসনের পাঁচ ওয়ার্ড ৯৪,৪,১৬,১৪,১৩ নং ওয়ার্ডে আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এম সাইফুল্লাহ সাইফুলের নেতৃত্বে জনতার ঢল নামে। মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় লিফলেট বিতরণ শেষে নৌকার প্রচারণায় র্যা লি বের করা হয়। র্যা লি টি মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে শুরু হয়ে সেনপাড়া পর্বতা দিয়ে মিরপুর ১৪ হয়ে কচুক্ষেত দিয়ে ইব্রাহিমপুর,শ্যাওড়াপাড়া,কাজীপাড়া হয়ে পীরেরবাগ ৬০ফিট রোডে গিয়ে লিফলেট বিতরণ ও পথসভা করেন।
উক্ত পথ সভায় জনতার উদ্দেশ্যে এম সাইফুল্লাহ সাইফুল বলেন,প্রতীক নৌকা কিন্তু প্রার্থী শেখ হাসিনা। তিনি সবাইকে নৌকায় ভোট দেবার আহবান জানিয়ে বলেন,উন্নয়নের মহাযাত্রায় অংশ নিতে নৌকার বিকল্প নেই।

উক্ত র্যা লি সম্পর্কে ঢাকা ১৫ আসনের বিভিন্ন স্তরের মানুষ বলেন, এর আগে ঢাকা ১৫ আসনে নৌকার প্রচারণায় এর থেকে বড় র্যা লি এলাকায় কখনো হয়নি। র্যা লি তে এলাকার জনসাধারণ সহ ঢাকা ১৫ আসনের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

