আজকের সংলাপে ঐক্যফ্রন্টের ৭ দফার কোন দফা নিয়েই ঐক্যমত্য হয়নি ।

এই লেখাটি যখন লিখছি তখন বাংলা ভিশন টিভি র গণতন্ত্র এখন টক শো চলছে , সংলাপে অংশ গ্রহণকারী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না সংলাপের বিভিন্ন দিক নিয়ে কথা বলছেন, তার সাথে আরও আছেন আওয়ামীলীগ নেতা নুহু আলম লেনিন, সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল সাখোয়াত হোসেন , এবং সরকার পন্থী সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল । মাহামুদুর রহমান মান্না সংলাপের বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে কথা বলছেন, তার কথায় প্রতীয়মান হচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্টের ৭ দফার কোন দফাই সরকারী দল মেনে নেয়নি, অতীতে সরকার দলের নেতারা বক্তৃতা বিবৃতিতে যেসব কথা বলতেন সেই কথাই জাতীয় ঐক্য ফ্রন্ট নেতাদের শুনিয়ে দিয়েছেন । মান্না বলেন প্রধানমন্ত্রী আবেগময় ভাষণ দিয়েছেন, কিন্তু এখানে তো ভাষণ দেয়ার কথা ছিলনা , কথা ছিল সামনে নির্বাচন এ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আলোচনা করে একটি সমাধান বের করা , এই বিষয়ে কোন আলোচনাই হয়নি । বিগ্রেডিয়ার সাখোয়াত হোসেন বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে গেলে এই সংলাপ অর্থহীন হয়ে পড়বে । কারন নির্বাচনকে কেন্দ্র করেই এই সংলাপ । ডক্টর কামাল হোসেন প্রস্তাব দেন ছোট আকারে কমিটি করে বিদ্যমান সমস্যা গুলো চিন্নিহত  করে আলোচনা করে সমস্যার সমাধান করা যায় , কিন্তু প্রধানমন্ত্রী সংবিধান বহির্ভূত কোন কিছুই করতে পারবেন না জানিয়ে দিয়েছেন , তাই মীর্জা ফখরুল ইসলাম বলেছে আমরা আলোচনায় সন্তুষ্ট নন । কামাল হোসেনও সন্তুষ্ট হয়েছেন এরকম কিছু বলেন নি,  আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য    আবদুল মতিন খসরুর এই শোতে যুক্ত হয়েছিলেন  তিনি স্পষ্ট জানিয়ে দিলেন অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত সরকার আওয়ামীলীগ মেনে নিবেন না ।   সব মিলিয়ে আজকের সংলাপ থেকে নতুন কিছু আসেনি , আগামীতে আসে কি না তাই দেখার বিষয় ।

received_472706953256114

হাবিব বাবুল

প্রধান সম্পাদক , শুদ্ধস্বর ডট কম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.