
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে জাপা ৩০০ আসনের জন্য প্রস্তুতি নিয়েছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও জাতির স্বার্থে মেরুকরণ ভিন্ন হতে পারে, সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জাতীয় পার্টি সবসময় নির্বাচন করেছে। আজও প্রস্তত রয়েছে। যারা সংসদে আছে সবার সমন্বয়ে নির্বাচনকালীর সরকার গঠন করতে হবে। নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। গতকাল সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাপা ও তাদের নেতৃত্বাধীন সম্মিলিত জোটের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আমার এই শেষ জীবন দেশ ও জাতির জন্য উৎসর্গ করলাম।

