গ্রেপ্তারের পর জামায়াত নেতাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়েছে আ’লীগ নেতা-কর্মীরা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক নেতাকর্মীরা। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কয়রা চরপাড়া এলাকায় সংঘটিত এ ঘটনার নেতৃত্বদানকারী কয়রা ইউপি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকা।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওসিক আহম্মেদ জানান, জামায়াত নেতা আজাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ২০ মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকা’র নেতৃত্বে একদল আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মী তাতে বাধা দেয়। একপর্যায়ে তারা হ্যান্ডকাপসহ জামায়াত নেতা আজাদকে পুলিশের কাছ ছিনিয়ে নিয়ে যায়। জামায়াত নেতা আজাদ ওই আওয়ামী লীগ নেতা খোকার নিকট আত্মীয় এবং তাদের বাড়িতেই দাওয়াত খেতে গিয়েছিল। আজাদকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.