মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার এই ফল প্রকাশ করা হয়। চলতি বছর এসএসসি সমমানের শিক্ষার্থীদের গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৫০ জন শিক্ষার্থী।

এদিন সকালে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.